© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার কারাগারে মইনুল হোসেন

শেয়ার করুন:
আবার কারাগারে মইনুল হোসেন

ফাইল ছবি

central-desk
০৪:৩৯ পিএম | ০৩ সেপ্টেম্বর, ২০১৯

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে আবার কারাগারে পাঠাল আদালত। সাংবাদিক মাসুদা ভাট্টির করা মানহানির মামলায় মঙ্গলবার জামিনের আবেদন নিয়ে আদালতে যান মইনুল।

ঢাকার মহানগর হাকিম তোফাজ্জল হোসেন সে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে আলোচনার একপর্যায়ে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন মইনুল হোসেন। তাঁর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে। ২০টি মানহানির মামলা এবং অপর ২টি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা।

এর মধ্যে রংপুরে মানহানির অভিযোগে করা এক মামলায় ২২ অক্টোবর রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পর তিন মাস কারাগারে ছিলেন ব্যারিস্টার মইনুল। গত ১৪ জানুয়ারি তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পান।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন