© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জের কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের কারাগারে বন্দি অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ২৭ জুলাই, ২০২৫

<div><div style="text-align: justify; ">জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ রোববার (২৭ জুলাই) ভোর রাত সাড়

জেলা কারাগার সূত্রে জানা যায়, আজ রোববার (২৭ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান জানান, তাকে যখন আনা হয় তখন তার অবস্থাই ছিল না। হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আনার ৫-৭ মিনিটের মধ্যেই তিনি মারা যান। এমন অবস্থায় তাকে ভর্তি করার সময়ও পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, বুকে ব্যথার কারণে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি হাসপাতালে ভর্তির আগেই মারা যান। তিনি গত ৫ মে থেকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।

সারোয়ার হোসেন নান্নুর তিন কন্যা রয়েছে এর মধ্যে দুজন ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। ফয়সাল বিপ্লবও কিছুদিন আগে একই মামলায় গ্রেপ্তার হয়ে এই কারাগারে ছিলেন, বর্তমানে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, গত বছরের ৪ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় (মামলা নম্বর: ৩১(৮)২০২৪) সারোয়ার হোসেন নান্নুকে গ্রেপ্তার করা হয়েছিল।

পিএ/ এসএন

মন্তব্য করুন