© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ করল সিআইডি

শেয়ার করুন:
বাহার ও তার মেয়ে সূচনার সাড়ে ১৭ কোটি টাকা জব্দ করল সিআইডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩১ পিএম | ২৮ জুলাই, ২০২৫
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন এবং হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচার করেছেন। এসব অভিযোগে বর্তমানে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা ফ্রিজ করা হয়েছে।


আকম বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলমান রয়েছে। এ ব্যাপারে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউটি/এসএন



মন্তব্য করুন