© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এল বিমান

শেয়ার করুন:
যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এল বিমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৬ পিএম | ২৮ জুলাই, ২০২৫
মাঝ আকাশে গিয়ে ধরা পড়ে বিমানে যান্ত্রিক ত্রুটি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় দাম্মামের উদ্দেশে উড্ডয়ন করার পর এক ঘণ্টার মধ্যে যান্ত্রিক সমস্যা শনাক্ত হলে, নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন।

যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের অন্য একটি ফ্লাইটে পাঠানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৯ ফ্লাইটটি বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল, যার ধারণক্ষমতা প্রায় সাড়ে ৪০০ জন। উড্ডয়নের এক ঘণ্টার মাথায় কেবিন প্রেশারের বিপদ সংকেত শনাক্ত হওয়ার পর পাইলট সুরক্ষার জন্য দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) আল মাসুদ খান জানান, যাত্রীদের অন্যান্য উড়োজাহাজে পাঠানো হয়েছে এবং ফেরত আসা উড়োজাহাজটি পরীক্ষা-নিরীক্ষা করে ইঞ্জিনিয়ারিং বিভাগ নিশ্চিত করেছে যে, এটি পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত রয়েছে।


পিএ/টিএ 

মন্তব্য করুন