উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব ঐক্যফ্রন্টের
০৩:২৬ পিএম | ০৭ নভেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে ১০ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
গণভবনে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এই প্রস্তাব করেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এই উপদেষ্ঠা পরিষদের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দাবি করেন ।
এছাড়া সংলাপে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচন কমিশন পুনর্গঠন করারও দাবি জানান তিনি।
এর আগে ১লা নভেম্বর প্রধানমন্ত্রীর সাথে একাদশ নির্বাচন বিষয়ে সংলাপে করে ঐক্যফ্রন্ট।