© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল ১ জনের

শেয়ার করুন:
রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল ১ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ এএম | ৩০ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মো. সা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগে মো. সামভিল (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রামেক হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে তার মৃত্যু হয়।

মারা যাওয়া সামভিলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়নসুকা এলাকায়। এর আগে সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত ২ টা ৩৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। সে স্থানীয়ভাবে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। রোগী গেল ৬ দিন ধরে জ্বর, খিঁচুনি, ডায়েরিয়া ও বমি সমস্যায় ভুগছিলো। তাকে প্রথমে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোগীর অবস্থা ধীরে ধীরে সংকটজনক হয়ে ওঠে। ফলে তাকে ভোর সাড়ে চারটার দিকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৬ মিনিটে রোগীর মৃত্যু হয়।

হাসপাতালের দেওয়া তথ্যে দেখা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত অবস্থায় ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পাঁচ ও সাত বছরের দুইজন করে মোট চারজন শিশু রয়েছে। তারা রাজশাহী ও পাবনা জেলার। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, নাটোর ও নওগাঁর দুইজন, রাজশাহী নগরের দুইজনসহ জেলার শিশুসহ সাতজন এবং পাবনা জেলার শিশুসহ চারজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে আরও ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।


পিএ/এসএন

মন্তব্য করুন