© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারিসহ আটক ১৬

শেয়ার করুন:
ঝালকাঠিতে জামায়াতের সেক্রেটারিসহ আটক ১৬
own-reporter
০৬:৫৭ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০১৯

ঝালকাঠি শহরের শিতলাখোলা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে ‍পুলিশ।

শুক্রবার সকালে শিতলাখোলা এলাকার এজিএম মহিউদ্দিন খোকনের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওই ভাড়া বাসায় গোপন বৈঠকে বসেছে জামায়াতের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সেখানে নাশকতার পরিকল্পনায় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক, পৌর জামায়াতের আমীর আব্দুল হাইসহ ১৬ জনকে আটক করে সদর থানা পুলিশের একটি দল। পরে ওই বাসার মালিক ও জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকনকেও আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত নেতারা বৈঠকের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন