ময়মনসিংহে ভেজাল ওষুধ কারবারি চক্রের সদস্য আটক
০৭:৩৫ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০১৯
ময়মনসিংহে ৭০ বোতল ভেজাল ওষুধসহ ভেজাল ওষুধ কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা ডিবি কার্যালয়।
আটক ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)। সে জেলার তারাকান্দা উপজেলার মাসকান্দা এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ডিবির একটি দল শুক্রবার রাতে জেলার তারাকান্দা উপজেলায় অভিযান চালায়। এ সময় চিনাপাড়া এলাকায় ধোবাউড়াগামী সড়ক থেকে ৭০ বোতল ভেজাল ওষুধসহ আনোয়ার হোসেনকে আটক করা হয়।
টাইমস/এইচইউ