© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

শেয়ার করুন:
কুমিল্লায় ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০১ এএম | ০১ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভা

কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভাঙারি ব্যবসা, পেছনে সবজি বাগানের পরিচর্যার আড়ালে গাঁজা চাষ করে আসছেন মো. লিটন (৪০) নামের এক মাদক কারবারি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙারি দোকান থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।

বাগানে পুঁইশাক, পালং শাক ও ঢেঁড়সসহ নানা শাক-সবজির সঙ্গে লাগিয়েছেন গাঁজা গাছ। ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চার গাঁজা গাছ থেকে প্রতি দুই মাস পরপর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করছেন তিনি।

স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ রক্ষা হয়নি লিটনের। অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতাসহ হাতেনাতে আটক হন তিনি।

আটক লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন জানান, লিটন দীর্ঘদিন স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে। বৃহস্পতিবারও তার লাগানো ৪টি গাঁজা গাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।

ইউটি/টিএ


মন্তব্য করুন