© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামালপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
জামালপুরে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৬ পিএম | ০১ আগস্ট, ২০২৫
জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নাদের শেখের ছেলে এবং বরখাস্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মশিউর রহমান লাকপতি (৪২); বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর দক্ষিণ বাট্টাজোড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মমিনুল ইসলাম (যুদ্ধ) (৫৪); একই ইউনিয়নের মৃত বাদশা আলীর ছেলে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব (৬৯) এবং বকশীগঞ্জ পৌরসভার চরিয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোহাগ রানা (৩২)।

পুলিশ জানায়, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, নাশকতা মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামী লীগ নেতা ও অন্যান্য মামলার ৪ আসামীকেও শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন