না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা ডেভিড আর্গ

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান তারকা অভিনেতা ডেভিড আর্গ। বুধবার (৩০ জুলাই) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির মেলবোর্নে জন্মগ্রহণ করা ডেভিড ১৯৮৩ সালে ‘বিএমএক্স ব্যান্ডিটস’ সিনেমায় নিকোল কিডম্যানের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

আবার ১৯৮১ সালের যুদ্ধের নাটক ‘গ্যালিপোলিতে’ অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। এতে ‘স্নোই’ চরিত্রে দেখা যায় তাকে।

এ অভিনেতা গত জানুয়ারিতে শারীরিক জটিলতা থেকে পরিত্রাণে গোপনে একটি ‘গো ফান্ড মি’ পেজ তৈরি করেছিলেন। মূলত একটি মোবিলিটি স্কুটার কেনার জন্য অর্থ সহায়তার আশা পেজটি খুলেছিলেন তিনি।

ডেভিড আর্গ তখন লিখেছিলেন, ক্যান্সারসহ কিছু শারীরিক জটিলতার জন্য আমার রক্ত সঞ্চালন দুর্বল, পা ক্রমশ ব্যথার সঙ্গে খাঁজ কাটতে থাকে এবং হাঁটাও কঠিন হয়ে পড়ছে।

এ তারকা আরও লিখেছিলেন, জীবন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আমি আমার জন্য একটি মোবিলিটি স্কুটার কিনতে আপনাদের সহায়তা করার অনুরোধ করছি। একটি স্কুটার আমার দৈনন্দিন জীবনের জন্য অবিশ্বাস্যভাবে সহায়ক হবে।

আমার চলাফেরা আরও সহজ করবে।

এদিকে ডেভিড আর্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র পরিবেশক সংস্থা আমব্রেলা এন্টারটেইনমেন্ট। সংস্থাটি ডেভিড আর্গকে শ্রদ্ধা জানাতে ‘কৌতুক প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন। আর বিবৃতিতে বলা হয়েছে, ডেভিড এমন একজন অভিনেতা ছিলেন, যিনি দর্শকদের হাসাতে পারতেন। পর্দায় তার উপস্থিতি কখনো খারাপ ছিল না।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ড্রামাটিক আর্টের ছাত্র ছিলেন ডেভিড আর্গ। তবে ১৯৭০-এর দশকের ধারাবাহিক ‘দ্য রেস্টলেস ইয়ার্স’ এ স্যামি মার্টিনের চরিত্রে অভিনয়ের জন্য শেষ বর্ষের পড়ালেখা স্থগিত করেন। ধারাবাহিকটিতে ১০০ পর্বে অভিনয় করেছিলেন তিনি।

সত্তর দশক থেকে ৯০-এর দশকের শেষ দিকে মঞ্চেও দারুণভাবে পারফর্ম করেছেন ডেভিড আর্গ। এর মধ্যে রয়েছে ‘হেয়ার দ্য ট্রাইবাল লাভ রক মিউজিক্যাল’, ‘দ্য কান্ট্রি ওয়াইফ’, ‘স্লিপিং বিউটি অন আিইস’ ও ‘দ্য মাউথ শো’।

এ ছাড়া তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘রেজারব্যাক’, ‘গোয়িং ডাউন’, ‘মেলভিন সন অব অ্যালভিন’, ‘ব্যাকলাশ’, ‘অ্যাঞ্জেল বেবি’, ‘রোড ট্রেন’ ও ‘হারকিউলিস রিটার্নস।

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 13, 2026
img
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ Jan 13, 2026
img
এমবাপের সমালোচনায় বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা Jan 13, 2026
img
১৩ জানুয়ারি: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Jan 13, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে রুপা Jan 13, 2026
img
বার্সেলোনার জার্সিতে আরও শিরোপা জিততে চান র‍াশফোর্ড Jan 13, 2026
img
ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন সিমিওনে Jan 13, 2026
img
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪ Jan 13, 2026
img
কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের Jan 13, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Jan 13, 2026
img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026