ভারত থেকে ফিরেই গ্রেপ্তার কুমিল্লা দক্ষিণের ছাত্রলীগ সভাপতি
ছবি: সংগৃহীত
০৯:১৫ পিএম | ০১ আগস্ট, ২০২৫
<div><div><div><div><div><div><div><div style="text-align: justify; ">কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদু
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. আব্দুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, মিনহাদুল হাসান রাফি একদিন আগেই ভারতের কলকাতা থেকে গোপনে বাংলাদেশে প্রবেশ করে এবং কুমিল্লায় আসেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং ফেনীর মহিপাল থেকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত চারটি মামলায় রাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তার করে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মিনহাদুল হাসান রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কেএন/টিকে