শেখ হাসিনা আসলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে : দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে যারা সন্ত্রাসের অরণ্যভূমি বানিয়েছিল, এ দেশের ছাত্র-জনতা সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আজকে অভ্যুত্থানের এক বছর না যেতেই আবার ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে।

কয়েকদিন ধরে সেই পুরোনো ফ্যাসিস্ট আবার ভার্চুয়াল মিটিং করে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এবার শেখ হাসিনা ভারত থেকে দেশে আসতে পারলে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুর কলেজ মাঠে আয়োজিত জুলাই শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। শেখ হাসিনা ১৫ বছর অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় ছিল। এখন যতই ষড়যন্ত্র করুক, সেই সুযোগ আর বাংলার মানুষ দেবে না। যতই ভার্চুয়াল মিটিং করেন না কেন, শেখ হাসিনাকে আর মানুষ সুযোগ দেবে না।

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, সবার প্রতি আমার আহ্বান। সবাই মিলে যেভাবে ফ্যাসিস্টকে উৎখাত করেছিলেন, বিতাড়িত করেছিলেন, সেভাবেই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। পতিত ফ্যাসিস্ট যেন আর কোনো সুযোগ না পায়।

দলের নেতাকর্মীদের সতর্ক করে দুলু বলেন, যারা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করবে, বিএনপিতে তাদের জায়গা হবে না। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আমরা মনে করি, যতদিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, ততদিন এই ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চুসহ দলের স্থানীয় নেতাকর্মীরা।

এমআর/টিকে    

Share this news on:

সর্বশেষ

img
কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
গণভোটে জনসচেতনতা বাড়াতে সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ গভর্নরের Jan 13, 2026
img
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের Jan 13, 2026
img
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার Jan 13, 2026
img
এবার যুদ্ধবিমান কিনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে ইন্দোনেশিয়া Jan 13, 2026
img
অন্যায়-নির্যাতন সহ্য করেও আপনাদের ছেড়ে যাননি মির্জা ফখরুল Jan 13, 2026
img
হযরত শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল গ্রেপ্তার Jan 13, 2026
img
ন্যায়ের গল্পে নিয়ে ফিরছে ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
ইরানের আলোচনা প্রস্তাবের মধ্যেই হামলার হুমকি ট্রাম্পের Jan 13, 2026
বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস করা হয়েছে: আরাগচি Jan 13, 2026
img
'হরি হারা ভীরা মাল্লু' ও 'দ্য রাজা সাহাব' এর ব্যর্থতায় হতাশ নিধি আগারওয়াল Jan 13, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 13, 2026
আমি ৪ বার মন্ত্রী ছিলাম, মেয়রও হয়েছি—মোটামুটি অভিজ্ঞতা নিয়েছি Jan 13, 2026
img
নির্ধারিত সময়ের আগেই আসছে রানি মুখার্জির ‘মারদানি থ্রি’ Jan 13, 2026
img

ছন্দা বিনতে সুলতান

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’ Jan 13, 2026
বিএনপিকে ক্ষমতায় চায় ৩৪.৭ শতাংশ ভোটার, জামায়াতকে ৩৩.৬ Jan 13, 2026
'আমার মত এই গেটাপের যারা আছি আমরা কিন্তু এভারেজ ম্যাচ ফিমেল না' Jan 13, 2026
অভিনয়ে ৩০ বছর পূর্তিতে ভক্তদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি রানি মুখার্জির Jan 13, 2026
চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে উঠল রাজশাহী Jan 13, 2026
img
২ হাজার দশকের শুরুতে বলিউডে হৃতিক রোশানের উত্থানের স্বর্ণযুগ Jan 13, 2026