© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

শেয়ার করুন:
বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ পিএম | ০২ আগস্ট, ২০২৫
ফরিদপুরের সালথা উপজেলায় বিশেষ অভিযানের অংশ হিসেবে মো. শাহিন আলম (২৬) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

শাহিন আলম নিজেকে সালথা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করেন। তিনি একই গ্রামের হায়দার মোল্যার ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, শাহিন আলম এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া কোতোয়ালি থানা ভাঙচুর মামলায়ও তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 পিএ/টিএ 

মন্তব্য করুন