© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজীপুরে মসজিদের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন:
গাজীপুরে মসজিদের সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

own-reporter-gazipur
০৩:২৯ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুরে মসজিদের সভাপতির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে গাজীপুরের পূবাইল থানায় এ ব্যাপারে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। এর আগে রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে মসজিদের সভাপতির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার সকালে গাজীপুরের পূবাইল থানায় এ ব্যাপারে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। এর আগে রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম শামসুল ইসলাম (৫০)। তিনি ওই এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি। ওই এলাকার মান্না খানের ছেলে তিনি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, রোববার সকালে কিশোরীর মা-বাবা বাইরে গেলে শামসুল তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। কিন্তু কিশোরী বিষয়টি রাতে তার মা-বাবাকে জানায়। শামসুল এক লাখ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। পরে সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানায়।

ওসি নাজমুল বলেন, খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত শামসুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন