© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

শেয়ার করুন:
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ এএম | ০৩ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; ">কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হ

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার হাবিল সর্দারের ছেলে বিপ্লব সর্দার (২৮) ও তার স্ত্রী জোছনা খাতুন (৪৮)।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিহত বিপ্লব সর্দার মাঠে তার নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি স্পৃষ্ট হন। এমন খবর পেয়ে বাড়ি থেকে দৌড়ে ছেলেকে বাঁচাতে গিয়ে বিপ্লবকে স্পর্শ করতেই মা জোছনা খাতুনও বিদ্যুতায়িত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 কেএন/টিএ

মন্তব্য করুন