কন্যাসন্তানের বাবা হলেন শ্যামল মাওলা
ছবি: সংগৃহীত
০১:২০ পিএম | ০৩ আগস্ট, ২০২৫
প্রথমবারের মতো বাবা হলেন অভিনেতা শ্যামল মাওয়াল।
আজ রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে জন্ম নেয় তার কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন শ্যামল নিজেই।
ঘরের নতুন অতিথিকে স্বাগত জানাতে সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শ্যামল।

দেখা যায়, কোলে একরত্তি মেয়েকে জড়িয়ে রেখেছেন। কিন্তু এই মুহূর্তে সদ্যোজাতের মুখ দেখাতে একেবারেই নারাজ এই অভিনেতা। তাই তো সন্তানের মুখ ভালোবাসার ইমোজি দিয়ে আড়াল করে রেখেছেন।
২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্যামল মাওলা। এবার সেই সংসারে এলো নতুন আলোর ঝলক।
উল্লেখ্য, ‘ক্যাশ’, ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর’ সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন শ্যামল মাওলা।
পিএ/টিকে