© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ০৩ আগস্ট, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সন্ধ্যা নাগাদ নিহতদের পরিচয় জানা যায়নি।  

কাজী মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকামুখী দুটি মোটরসাইকেল ও মাধবপুর অভিমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ এসে সেখান থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। পরে আরো একজন মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, তিন জনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

পরে একজনের মরদেহ তার আত্মীয়রা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এমআর/টিকে    

মন্তব্য করুন