© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক

শেয়ার করুন:
ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলে আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৩ পিএম | ০৩ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">বঙ্গোপসাগরের সমুদ্রে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মা

বঙ্গোপসাগরের সমুদ্রে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে মোংলা নৌবাহিনী।

মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার (২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে এ ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালী।

সমুদ্র থেকে আটক ‘এফবি পারমিতা’ নামক ওই ফিসিং ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় মোংলার দিগরাজে নৌ ঘাঁটিতে নিয়ে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের সীমানায় এস মাছ ধরেছে বলে স্বীকার করেছে।

ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়া ওই ট্রলারসহ জেলেদের রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হবে। আর এ জেলেদের বাড়ি ভারতের দক্ষিণচব্বিশ পরগোনা জেলার কাকদিপের বিভিন্ন এলাকায় বলে এসব তথ্য নিশ্চিত করেছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, সমুদ্রসীমা লঙ্ঘন আইন করে বেআইনিভাবে এদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে। এরপর সোমবার সকালে এ জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ জুলাই একই এলাকা থেকে এফবি ঝড় ও এফবি মঙ্গল চন্ডি নামক দুইটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

এসএন 

মন্তব্য করুন