সেই ১২ জন: যারা চাঁদে অবতরণ করেছেন

অ্যাপোলো-১১’র অংশ হয়ে প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন নীল আর্মস্ট্রং, এ বছর তার ৫০ বছর পূর্তি হলো। কেপ কেনেডি সেন্টারের লঞ্চিং প্যাড থেকে শুরু করা ১০০ ঘণ্টার ভ্রমণ শেষে ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের মাটিতে অবতরণ করেছিলেন নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন।

তখন আর্মস্ট্রংয়ের মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই অমর বাণীটি, “মানুষের এই ছোট্ট পদক্ষেপটি মানবতার তরে একটি বৃহৎ অতিক্রম।” এরপর থেকে শুধু তারাই নন যারা সুদূর চাঁদ পর্যন্ত পৌঁছেছেন, বরং আরও অনেকেই অনুসরণ করেছেন তাদের পদচিহ্ন।

আর্মস্ট্রং আর অল্ড্রিনকে নিয়ে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন। ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে নাসার পরিচালিত আরও ৫টি উৎক্ষেপণে বাকী ১০ জন নভোচারী চাঁদের মাটিতে পৌঁছেছিলেন।

এই মিশনগুলো ছিল যথাক্রমে- এপোলো-১২, এপোলো-১৪, এপোলো-১৫, এপোলো-১৬ এবং এপোলো-১৭। সেই সব মহাকাশচারীরা হলেন-

১. নীল আর্মস্ট্রং, অ্যাপোলো-১১, ১৯৬৯

২. বাজ অল্ড্রিন, অ্যাপোলো-১১, ১৯৬৯

৩. পিট কনরাড, অ্যাপোলো-১২, ১৯৬৯

৪. এলান বিন, অ্যাপোলো-১২, ১৯৬৯

৫. এলান শেফার্ড,অ্যাপোলো-১৪, ১৯৭১

৬. এডগার মিশেল, অ্যাপোলো-১৪, ১৯৭১

৭. ডেভিড স্কট, অ্যাপোলো-১৫, ১৯৭১

৮. জেমস ইরিন,অ্যাপোলো-১৫, ১৯৭১

৯. জন ইয়ং, অ্যাপোলো-১৬, ১৯৭২

১০. চার্লস ডিউক,অ্যাপোলো-১৬, ১৯৭২

১১. জেন কারনান,অ্যাপোলো-১৭, ১৯৭২

১২. হ্যারিসন স্মিথ, অ্যাপোলো--১৭, ১৯৭২ ।

আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীন এখন পর্যন্ত চাঁদে অবতরণ করতে সক্ষম হয়েছে, যার মধ্যে চীন সম্প্রতি ২০১৩ সালে এই সক্ষমতা অর্জন করে।

নতুন কর্মসূচি ‘আর্টেমিস’এর অংশ হিসেবে আগামী পাঁচ বছরের মধ্যে চাঁদে একজন মহিলা নভোচারীকে অবতরণ করাতে চায় নাসা। সংস্থাটির প্রশাসক জিম ব্রাইডেনস্টইন জানান যে, নতুন প্রজন্মের তরুণ নারীদের স্পেস ইন্ড্রাস্টিতে কাজ করার বিষয়ে আরও উৎসাহিত করতে তাদের লক্ষ্য এখন একজন নারী চন্দ্রারোহী।

ওয়াশিংটন ডিসিতে ‘হিউম্যান টু মার্স’ সম্মেলনে বক্তৃতা করার সময় তিনি বলেন, “আমার একটি ১১ বছর বয়সী মেয়ে আছে। আমি তাকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে করে সে নিজেকে নিয়ে সেভাবে ভাবতে পারে, আমাদের নারী নভোচারীরা যেভাবে ভাবেন।”

তিনি আরও বলেন “আমরা যদি চন্দ্রাবতরনের ইতিহাস সমূহের দিকে তাকাই তাহলে দেখা যাবে- ১৯৬০ ও ১৯৭০ দশকের পাইলটেরা ছিলেন পরীক্ষামূলক, তারা ছিলেন মূলত যুদ্ধ বিমানের পাইলট, এবং সেখানে নারীদের কোনো সুযোগ ছিল না। এই কর্মসূচি আমার মেয়ের মতো নতুন প্রজন্মের নারীদের এমনভাবে সক্ষম করে তুলবে, যাতে তারা নিজেকে এমন উচ্চতায় কল্পনা করতে পারে। যা হয়তো আগে সম্ভব ছিল না।”

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026