© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের কলকাতার সিনেমায় চঞ্চল

শেয়ার করুন:
ফের কলকাতার সিনেমায় চঞ্চল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ পিএম | ০৪ আগস্ট, ২০২৫
কিছুদিন আগেই খবর প্রকাশিত হয়, কলকাতার অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধারা’ সিনেমাতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, যেখানে তার সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গাঙ্গুলী।

এরমধ্যেই নতুন খবর, ফের কলকাতার আরেক সিনেমায় দেখা যাবে চঞ্চলকে। ‘টান’ শিরোনামে এ সিনেমাটি নির্মাণ করবেন ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ খ্যাত নির্মাতা ব্রাত্য বসু।

ভারতীয় গণমাধ্যম বলছে, ‘টান’ তৈরি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে।

এক প্রবীণ পুরুষের জীবনে হঠাৎ ফিরে আসে তার একসময়ের প্রেমিকা। ততদিনে তার ঘর-সংসার, সন্তান সবই রয়েছে। পুরনো ভালোবাসা হঠাৎ ফিরে আসায় বদলে যেতে থাকে বর্তমান। শুরু হয় আবেগ, টানাপোড়েন আর সম্পর্কের পুনরুদ্ধার।

এই প্রবীণ চরিত্রে থাকছেন লোকনাথ দে, তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে সীমা বিশ্বাসকে। তাদের ছেলের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আরো থাকছেন রাজনীতিবিদ কুণাল ঘোষ।

এর মধ্যেই চলছে কাস্টিং ও লুক টেস্টের কাজ।

খুব শিগগিরই ‘টান’ সিনেমার লুক রিভিল করে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

জানা গেছে, ছবিটির শুটিং শুরু হবে দুর্গাপূজার পর।

এসএন 

মন্তব্য করুন