© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাইভ সম্প্রচারে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

শেয়ার করুন:
লাইভ সম্প্রচারে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ এএম | ০৫ আগস্ট, ২০২৫
ক্রিকেট ম্যাচের লাইভ সম্প্রচারে উপস্থাপিকা কারিশমা কোটেককে বিয়ের প্রস্তাব দেন বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ (WCL)-এর মালিক হর্ষ তুমার। এমন একটি অপ্রত্যাশিত ঘটনা এ মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ের আনন্দে যখন মাঠ ও গ্যালারি উচ্ছ্বসিত, ঠিক ওই মুহূর্তেই এই প্রস্তাব দেওয়া হয় বলে সোমবার (৪ আগস্ট)  এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের মধ্যকার ফাইনাল (WCL) শেষে সরাসরি সম্প্রচারে উপস্থাপিকা কারিশমা কোটেককে বিয়ের প্রস্তাব দেন টুর্নামেন্টের কর্ণধার হর্ষ তুমার।

সংবাদমাধ্যমটি জানায়, ম্যাচ-পরবর্তী সঞ্চালনায় কারিশমা তুমারের কাছে জানতে চান, এত বড় আয়োজন সফলভাবে শেষ করার পর উদযাপন কীভাবে করবেন। উত্তরে হর্ষ হেসে বলেন, যখন সব শেষ হয়ে যাবে, আমি আপনাকে প্রপোজ করতে যাচ্ছি! 

এই অপ্রত্যাশিত মন্তব্যে প্রথমে খানিকটা থমকে যান করিশমা। বিস্মিত কণ্ঠে বলেন, ওহ মাই গড! 

তবে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে পেশাদার ভঙ্গিতে ফিরে আসেন তিনি। দৃশ্যটি মুহূর্তেই সামাজি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, ‘ক্রিকেট মাঠেই প্রেমের ইনিংস শুরু!’ 

তবে, কারিশমা এই প্রস্তাবের কোনো জবাব দিয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। দুজনের মধ্যে কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

পিএ/টিএ 

মন্তব্য করুন