সামিতের দুর্দান্ত গোলে এগিয়ে গেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
ম্যাচের আট মিনিটেই লিড পেয়েছে বাংলাদেশ। সামিত সোম বক্সের মধ্যে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন। সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে এগিয়ে যায়।
বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড হামজা চৌধুরী পরেন। শুরু থেকেই উজ্জ্বীবিত ও নিয়ন্ত্রিত ফুটবল খেলে বাংলাদেশ। পাঁচ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। হামজার নেওয়া শট পোস্টের একটু উপর দিয়ে যায়।
বাংলাদেশের গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। মিনিট দুয়েক পর হামজা গোলের আক্রমণ রচনা করেন। ডান প্রান্ত থেকে তার ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল গ্রিপ করতে পারেননি। বক্সে থাকা সামিত সোম শট নেন। প্রথম দফায় তার নেওয়া শট লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি শটে সামিত বল জালে জড়ান। গ্যালারি গোলের আনন্দে মাতে।
হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে আজ তিনি শুরু থেকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন। বাংলাদেশের আক্রমণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভুটান ম্যাচে গোল করা ইব্রাহিম আজ স্ট্রাইকার পজিশনে রয়েছেন।
এমআর/