© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুপক্ষের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া

শেয়ার করুন:
খাগড়াছড়িতে ইউপিডিএফের দুপক্ষের মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৩ পিএম | ০৫ আগস্ট, ২০২৫

<div><div style="text-align: justify; "><span>খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফ (প্রসিত) ও ইউপি

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফ (প্রসিত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের পৃথক মিছিলকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক নারী আহত হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ফ্যাসিবাদী সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে দুই সংগঠন একই সময়ে মিছিল নিয়ে শহরের চেঙ্গী স্কয়ারে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

ইউপিডিএফ (প্রসিত) এর সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ারে পৌঁছালে প্রতিপক্ষ গুলি চালায়। এতে অনাদী চাকমা (৬০) নামে একজন নারী আহত হন।’ তারা এই ঘটনার জন্য সংস্কারপন্থী ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপকে দায়ী করেছেন।

তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা দাবি করেন, ‘৫ আগস্ট উপলক্ষে পাহাড়ি ছাত্র পরিষদের একটি আনন্দ মিছিল চেঙ্গী স্কয়ারে পৌঁছালে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও গুলির খবর সঠিক নয়।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইউটি/টিএ



মন্তব্য করুন