© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ ৭ মাস ১০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব

শেয়ার করুন:
দীর্ঘ ৭ মাস ১০ দিন পর দেশে ফিরলেন অপূর্ব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ০৫ আগস্ট, ২০২৫
এক টানা শুটিং শেষ করে গেল বছরের ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। বেশ লম্বা সময় অবসর যাপন করে প্রায় ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন নাটকের এই ‘বড় ছেলে’।

আজ ৫ আগস্ট, মঙ্গলবার সকালের একটি ফ্লাইটে দেশে ফিরেন অপূর্ব। এমনটা নিশ্চিত হওয়া গেছে অভিনেতার এক ফেসবুক পোস্টে।



এর আগে গেল বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। অভিনেতার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর। 

এদিকে দেশে ফিরে আপাতত কিছুদিন বিশ্রাম নিবেন অপূর্ব, এরপর আবারও ফিরবেন তার সেই চিরচেনা লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে।

শোনা যাচ্ছে, শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন ২’ দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন অভিনেতা।

ইউটি/টিএ


মন্তব্য করুন