© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গতকালের কমেন্ট নিয়ে বিপদে আছি : মাহফুজ আলম

শেয়ার করুন:
গতকালের কমেন্ট নিয়ে বিপদে আছি : মাহফুজ আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ০৫ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">গতকালের এক কমেন্ট নিয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্র

গতকালের এক কমেন্ট নিয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে!’ ২৩ মিনিটের মাথায় ওই পোস্টে তিনি সংযুক্ত করেন, ‘তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

এ নিয়ে মঙ্গলবার (৫ আগস্ট) তার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

তখন তিনি বলেন, ‘গতকালের এক কমেন্ট নিয়ে আমি বিপদে আছি। সো ব্যাটার হচ্ছে, আমরা গুছিয়ে লিখতে পারব যখন, তখন লিখব।’

জুলাই ঘোষণাপত্র নিয়ে মাহফুজ আলম বলেন, ‘সো ফার সো গুড। এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

আলহামদুলিল্লাহ। অনেক বড় জার্নি ছিল।’

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দল এসেছে–এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। একটা দীর্ঘ সময় যদি আমরা এভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের জন্য; তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি, সেটা সম্ভব হবে।

এসএন 

মন্তব্য করুন