© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা ঘোষণা

শেয়ার করুন:
শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা ঘোষণা
international-desk
০১:২৬ পিএম | ২০ ডিসেম্বর, ২০১৮

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

বৃহস্পতিবার ৩০ সদস্যের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি। খবর রয়টার্সের।

নতুন মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন মানগালা সামারাবীরা।

এর আগে অক্টোবরের শেষ দিকে তৎকালীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট সিরিসেনা। তার স্থলে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। কিন্তু রাজাপাকসে পার্লামেন্টের সর্মথন না পাওয়ায় শ্রীলঙ্কায় রাজনৈতিক সংকট দেখা দেয়।

সংকট উত্তরণে ব্যর্থ হয়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। পরে পুনরায় রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। এর পরই নতুন মন্ত্রিসভার ঘোষণা দিলেন সিরিসেনা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন