© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা-মহানন্দা-পুনর্ভবায় পানি বাড়ছে, সতর্ক পানি উন্নয়ন বোর্ড

শেয়ার করুন:
পদ্মা-মহানন্দা-পুনর্ভবায় পানি বাড়ছে, সতর্ক পানি উন্নয়ন বোর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ এএম | ০৭ আগস্ট, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৫ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। তবে তিন নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫১ মিটার। যা বুধবার (৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৭৪ মিটার। এই এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।

অন্যদিকে, গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৫৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭২ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার।

অপরদিকে, পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৫ মিটার। যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

এফপি/ টিএ 

মন্তব্য করুন