© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার

শেয়ার করুন:
বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৭ পিএম | ০৭ আগস্ট, ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য (ভিসি) নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের কাছে তাকে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

চলতি বছরের ১৮ জুন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসএন 

মন্তব্য করুন