© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই ভোট দিতে পারবেন : সানাউল্লাহ

শেয়ার করুন:
৩১ অক্টোবরের মধ্যে ভোটার হলেই ভোট দিতে পারবেন : সানাউল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ০৭ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; "><span>আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্ব

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। এরই মধ্যে দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, পোস্টাল ব্যালোটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে।


ইউটি/টিএ


মন্তব্য করুন