© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগুনে মিনিস্টার ফ্রিজ কারখানায় ১০০ কোটি টাকার ক্ষতি

শেয়ার করুন:
আগুনে মিনিস্টার ফ্রিজ কারখানায় ১০০ কোটি টাকার ক্ষতি
district-correspondent
০৬:৫৪ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০১৯

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেছেন, গাজীপুরে মিনিস্টার ফ্রিজ কারখানাটি বিল্ডিং কোড মেনে এবং ফায়ার সার্ভিসের সমস্ত নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে। শনিবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেছেন, গাজীপুরে মিনিস্টার ফ্রিজ কারখানাটি বিল্ডিং কোড মেনে এবং ফায়ার সার্ভিসের সমস্ত নীতিমালা অনুসরণ করে তৈরি করা হয়েছে।

শনিবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আগুনে কারখানাটির ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে। এ ধরনের দুর্ঘটনা যেন আবার না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

এসময় কারখানার পরিচালক (অপারেশন) হাজী গোলাম মোস্তফা খান, পরিচালক (অর্থ) মুজিবুর রহমান, কারখানার জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনিরুল হাসান উপস্থিত ছিলেন।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন