© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় থেমে থেমে ঝরছে বৃষ্টি, যেমন থাকবে আজকের তাপমাত্রা

শেয়ার করুন:
ঢাকায় থেমে থেমে ঝরছে বৃষ্টি, যেমন থাকবে আজকের তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ এএম | ০৮ আগস্ট, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">&nbsp;রাত থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। আজ শুক্র

 রাত থেকেই রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি ঝরছে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

পিএ/এসএন

মন্তব্য করুন