© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবার পার্টির কাউন্সিল ২২ অক্টোবর

শেয়ার করুন:
লেবার পার্টির কাউন্সিল ২২ অক্টোবর
own-reporter
০৬:৩৪ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর।

সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আগামী ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট ফারুক রহমান বলেন, দেশের প্রায় ৪৪টি জেলা ও ১৫০টি থানা/উপজেলা ও সবগুলো মহানগরে লেবার পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে। দেশের বিভিন্ন শাখা থেকে প্রায় পাঁচ শতাধিক কাউন্সিলর লেবার পার্টির কাউন্সিলে অংশ নেবেন।

তিনি বলেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন উদ্বোধন করবেন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।

প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা থাকবেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। কাউন্সিলে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি থাকবেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন