© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা থেকে ৩ বামপন্থি সংগঠনের ওয়াকআউট

শেয়ার করুন:
শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা থেকে ৩ বামপন্থি সংগঠনের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১০ পিএম | ১০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র

ছাত্ররাজনীতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবির অংশগ্রহণ করায় আলোচনা থেকে ওয়াকআউট করেছে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন। সংগঠনগুলো হলো– জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ।

রোববার (১০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মতবিনিময় সভা শুরু হ‌য়। এর কিছুক্ষণ পরই ওয়াক‌আউট করেন বাম সংগঠনগুলোর একাংশ।

ওয়াক‌আউট করা সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন– ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। কিন্তু বারবার তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে একান্ত প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্র সংগঠনগুলোকে। না হলে তো ডাকসু অসম্পূর্ণ হবে, করা সম্ভব হবে না। এ ব্যাপারে সবার সহযোগিতা করা প্রয়োজন।

এসএন 

মন্তব্য করুন