© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুরগির ডাক নকল করে বিভ্রান্তি তৈরি, দরজা খুলতেই ছুরিকাঘাতে হত্যা

শেয়ার করুন:
মুরগির ডাক নকল করে বিভ্রান্তি তৈরি, দরজা খুলতেই ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ১০ আগস্ট, ২০২৫

<div style="text-align: justify; ">কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নাম

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।

আটকরা হলেন: সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।

স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, ‘রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মুরগির ডাক নকল করে শব্দ হতে থাকেন। এ সময় মুরগি চোর এসেছে সন্দেহে বাড়ির লোকজনকে দরজা খোলেন। এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রথমে জসিম উদ্দিনকে পেটে ছুরিকাঘাত ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, ‘শিলখালী সেগুনবাগিচা এলাকায় জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যার ক্লু বের করার জন্য তদন্ত চলছে।’

এফপি/ টিএ

মন্তব্য করুন