© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ ২৪ সেপ্টেম্বর

শেয়ার করুন:
বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ ২৪ সেপ্টেম্বর
own-reporter-sylhet
০২:৩৮ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।

ওইদিন নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন।

এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন