© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়ালালামপুর বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস

শেয়ার করুন:
কুয়ালালামপুর বিমানবন্দরে ‘গার্ড অফ অনার’ পেলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৯ পিএম | ১১ আগস্ট, ২০২৫

<div><div><span>কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণের পর পরই ‘গার্ড অফ অনার’ পেলেন প্র

কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণের পর পরই ‘গার্ড অফ অনার’ পেলেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস।

৩ দিনের সফরে আজ স্থানীয় সময় ৭.৫০ ঘটিকায় মালয়েশিয়া পৌঁছেছেন তিনি।



এর আগে, বাংলাদেশ সময় দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেন অ্যধাপক মুহাম্মদ ইউনূস।

আগামীকাল মঙ্গলবার দেশটির পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।



আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানাবে ঢাকা।



এই সফরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন।

টিকে/

মন্তব্য করুন