© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার মেজর সিনহার রূপে দেখা যাবে শাকিব খানকে!

শেয়ার করুন:
এবার মেজর সিনহার রূপে দেখা যাবে শাকিব খানকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ১১ আগস্ট, ২০২৫
২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সারা দেশে তুমুল আলোড়ন তোলা এ ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই বাস্তব ঘটনাকে ভিত্তি করে নির্মিত হচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এবার সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ২৬ বছরের ক্যারিয়ারে এটাই হবে প্রথমবারের মতো সেনাবাহিনীর চরিত্রে এবং ইউনিফর্মে তার উপস্থিতি।



এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এর পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। এটিই তার প্রথম চলচ্চিত্র, তাই প্রস্তুতিও চলছে ব্যাপক আকারে। সেপ্টেম্বর (২০২৫) থেকে শুরু হবে শুটিং।

পরিচালক গণমাধ্যমে জানান, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা কাটছাঁট থাকবে। তবে দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ—সব মিলিয়ে এটি হবে একটি শক্তিশালী গল্পের সিনেমা। ঈদে নয়, বরং বছরের কোনো এক শুক্রবার মুক্তি পাবে এটি।

কেএন/এসএন

মন্তব্য করুন