রেদওয়ান রনির ‘দম’-এ নিশো-চঞ্চলের সাথে থাকছেন পূজা চেরী
ছবি: সংগৃহীত
০২:৪৫ পিএম | ১৩ আগস্ট, ২০২৫
আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।
এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরী। এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ঠ সূত্রে।
জানা গেছে, ইতিমধ্যে পূজা চেরীর সঙ্গে পাকাপাকি কথা শেষ। তবে এখনই এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।
বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির।
এফপি/এসএন