© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে দিল বিএসএফ

শেয়ার করুন:
পীরগঞ্জ সীমান্ত দিয়ে ৮ জনকে ঠেলে দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ পিএম | ১৩ আগস্ট, ২০২৫

<p style="text-align: justify; ">ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও নারী শিশুসহ ৮ জনকে ঠেলে দিয়েছে ভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও নারী শিশুসহ ৮ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।


আজ বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ফকিরগঞ্জ সীমান্তের ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। এ সময় বিজিবি তাদের আটক করে।


আটকৃতরা হলেন- নেত্রকোনা জেলার আটপাড়া বিষ্ণুপুর গ্রামের জবেদ আলীর মেয়ে জোসনা আক্তার (৩২), যশোরের কোদলিয়া বটতলা গ্রামের আকমল শেথের স্ত্রী সাবানা শেখ (৩৫), একই গ্রামের আকমল শেখের ছেলে হাসনেন শেখ (১২) ও হোসেন শেখ (১৪), মৃত বাবুল শেখের স্ত্রী করিনা শেখ (৪০), জামালপুরের চকপাড়া গ্রামের আব্দুল হকের স্ত্রী মনোয়ারা বেগম (৬০), একই গ্রামের আব্দলি হকের ছেলে সালমান শেখ (২৮) এবং ইসলামপুরের ফুলকান্দি মধুপাড়া গ্রামের মৃত তোতা শেখের কন্যা আছিয়া বেগম (২৫)।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্তে ৮ জনকে বিজিবি আটক করেছে এমন খবর তিনি শুনেছেন। তবে দুপুর পর্যন্ত তাদের কাছে কাউকে হস্তান্তর করা হয়নি।

পিএ/এসএন

মন্তব্য করুন