© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ এএম | ১৪ আগস্ট, ২০২৫
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট- দেশের এই চার বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে এ সময় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

পিএ/এসএন

মন্তব্য করুন