© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

শেয়ার করুন:
বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
own-reporter
০৪:৩২ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে একটি মামলা করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন তিনি। আদালতের পেশকার জনি খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র বলছে, মহিউদ্দিন আহমেদ আদালতে তার  জবানবন্দিতে বলেছেন, রোববার বেসরকারি টেলিভিশন ডিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। বিএনপি নেতার ওই বক্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শামসুজ্জামান দুদুর এই বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায় জনমনে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন মামলার বাদী যুবলীগের নেতা মহিউদ্দিন আহমেদ।

বাদী মহিউদ্দিন আহমেদ যে মামলা করেছেন সেই মামলায় আজই আদালত আদেশ দেবেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী ফিরোজুর রহমান।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন