© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল: কাদের

শেয়ার করুন:
বিএনপি ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছিল: কাদের
own-reporter
০২:৩৩ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু ছাত্রলীগ বা যুবলীগের নেতারাই নজরদারিতে আছেন তা নয়, মূল দল আওয়ামী লীগের অনেক নেতাকেও নজরদারিতে রাখা হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপকর্মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। নানা অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে।

বিএনপি ক্ষমতায় থাকা কালেও ক্যাসিনো ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে ঢাকাকে ক্যাসিনো শহর বানিয়েছিল। তখন বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি যা করতে পারেনি, সেটা আওয়ামী লীগ করছে। খালেদা জিয়া সরকার যা পারেনি, সেটা শেখ হাসিনা সরকার করছে। এতে সরকার এবং দলের ভাবমূর্তি বাড়ছে।

বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগের পর যুবলীগকে ধরেছি। কাউকে ছাড় দেয়া হবে না।’

 

টাইমস/এসআই

মন্তব্য করুন