© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৩

শেয়ার করুন:
চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৪ এএম | ১৮ আগস্ট, ২০২৫
চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, চট্টগ্রামের আকবর শাহের সিটি গেইট এলাকায় ভোর ৪ টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ৫ কিলোমিটার জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করেছে। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

এমআর/টিকে 

মন্তব্য করুন