© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ৭৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৩ পিএম | ১৮ আগস্ট, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান থেকে ৭৭ লাখ টাকার ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান পরিচালনা করে ওই মালামাল জব্দ করা হয়।

সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৯ হাজার ৫২০ পিস, ভারতীয় কসমেটিকস্ সামগ্রী- ১৮ হাজার ৩০০ পিস আইবল ক্যান্ডি এবং একটি কভার্ডভ্যান আটক করা হয়।

জব্দ করা ওই চোরাচালানি মালামালের মূল্য ৭৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা। জব্দ করা চোরাচালানির মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন