© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে যুবলীগ নেতা টিনু অস্ত্রসহ আটক

শেয়ার করুন:
চট্টগ্রামে যুবলীগ নেতা টিনু অস্ত্রসহ আটক
own-reporter-chattogram
১২:৪৬ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামের যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে নগরের চকবাজার থেকে তাকে আটক করে র‌্যাব-৭।

এদিকে টিনুকে আটকের পরপরই নগরের বাদুরতলা এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে টানা চার ঘণ্টার সাঁড়াশি অভিযানে একটি অবৈধ বিদেশি শটগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব-৭।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তার বাদুরতলার বাসায় ও অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিজেকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজারে আধিপত্য বিস্তার করা নুর মোস্তফা টিনু এক সময় চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। নগরের চকবাজার-বাকলিয়া এলাকায় তার নিয়ন্ত্রণে কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। নগরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন