© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে গেলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না

শেয়ার করুন:
ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপে গেলে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ পিএম | ১৮ আগস্ট, ২০২৫

<div>ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ গি‌য়ে বৈধভাবে কাজ করার সুযোগ নেই। এ ভিসায় দেশ‌

ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ গি‌য়ে বৈধভাবে কাজ করার সুযোগ নেই। এ ভিসায় দেশ‌টি‌তে গেলে ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। বরং এ ধরনের ভিসায় কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে।

স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভ্রমণ ভিসায় (ট্যুরিস্ট ভিসায়) মালদ্বীপে এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এ ছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে।

মালদ্বীপে আগমনের পূর্বে ওয়ার্ক পারমিট যাচাই করার পাশাপাশি এ বিষয়ে সচেতন হওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এফপি/ টিএ 

মন্তব্য করুন