© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৫৫

শেয়ার করুন:
সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৭৫৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ পিএম | ১৯ আগস্ট, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৯৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় গ্রেফতার ৬৬২ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৫৫ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ২টি বার্মিজ চাকু, ১টি এলজি, ১টি ছোরা ও ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন