© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

শেয়ার করুন:
মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৫ এএম | ২০ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে উপজেলার বাঘাডাংগা সীমান্তে ৬০/২৯ মেইন পিলারের নিকট কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়। বিজিবি হাতে আসা ব্যক্তিদের মধ্যে, দুজন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু হয়েছে।

তারা সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

জানা যায়, তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত এবং ভারত থেকে বাংলাদেশে গমনকালে বিএসএফ তাদেরকে আটক করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের আয়োজন করে এবং বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা বাছাই করে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরের পর বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করে।

পিএ/টিএ 

মন্তব্য করুন