© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৫ পিএম | ২০ আগস্ট, ২০২৫

<p style="text-align: justify; ">দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ৬০ কিলোমিটার বেগে হতে পারে এ ঝড়।


এমন পরিস্থিতেতে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথাব ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এমআর/এসএন 

মন্তব্য করুন